বগুড়ার আদমদীঘি উপজেলায় পানিতে ডুবে জাহিদুল ইসলাম নামের ছয় বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার কুন্দগ্রামের কোরমাপাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে জাহিদুল বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় পানিতে পড়ে সে ডুবে যায়। প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।