শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আন্দারমানিক গ্রামে গতকাল রোববার পুকুরে ডুবে খুশি আক্তার (৪) নামের এক শিশু মারা গেছে৷ খুশি গ্রামের মো. খলিল মিয়ার মেয়ে৷ স্থানীয় লোকজন জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল খুশি৷ একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে ডুবে যায়৷ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷