শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশার কয়েল থেকে বিছানায় আগুন। সেই আগুনে দগ্ধ ঘুমন্ত শিশু ও তার মা-বাবা। আগুনে পুড়ে সাত মাসের ছেলেটির মৃত্যু হয়েছে। পোড়া শরীর নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তার মা-বাবা৷ গতকাল বুধবার ভোররাতে গাজীপুরের ডেগেরচালা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত শিশুটির নাম ফাহিম হোসেন৷ হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা জুয়েল হোসেন (২৫) ও মুন্নি বেগম (২২)৷ তাঁদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর এলাকায়৷