প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় গতকাল সকালে পানিতে ডুবে শিমুল আহাম্মেদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্কুলে যাওয়ার পথে শিশুটি ডোবায় পড়ে যায়। সে নেত্রকোনার পূর্বধলা থানার জারিয়া গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে। তাঁরা আন্দারমানিক পূর্বপাড়া গ্রামে বাস করতেন। স্থানীয় লোকজন জানান, গ্রামের কারিমুল ইসলাম নামের একটি কিন্ডারগার্টেন রয়েছে। ওই প্রতিষ্ঠানটির একটি ডোবায় শিশুটি পা পিছলে পড়ে যায়। পরে লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।