প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত শনিবার পুকুরের পানিতে ডুবে ছোটন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন পৌরসভার দক্ষিণ মির্জারকোট গ্রামের সফিয়ার রহমানের ছেলে ছোটন বাড়ির পাশের পুকুরে শাপলা ফুল তুলতে যায়। এ সময় সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে ওই পুকুরে তাকে ভাসতে দেখে প্রতিবেশীরা তার পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।