শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সিএসসিআর হাসপাতালের সামনে গাড়িচাপায় সাহেদা নামের আট বছরের একটি শিশু মারা গেছে। গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাহেদার বাবার নাম মো. আবদুর রহিম। শিশুটি তাঁর বোনের সঙ্গে বাকলিয়া ডিসি রোড খালপাড় এলাকায় থাকত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া প্রথম আলোকে জানান, শিশুটি কাগজ কুড়াত।