শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপাতিল গ্রামে গত বুধবার পুকুরের পানিতে ডুবে হোসেন আলী নামের দুই বছরের এক শিশু মারা গেছে। সে গ্রামের সুমন আলীর ছেলে। দুপুরের পর থেকেই শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।