প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে পুকুরে ডুবে সিয়াম নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শহরের চকপাড়া মহল্লার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে সিয়াম দুপুরে বাড়ির পাশে খেলছিল। সবার অগোচরে বাড়িসংলগ্ন পুকুরটিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে সিয়ামকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত নালিতাবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর জহিুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।