শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় দেয়ালচাপায় ১৩ বছরের এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার জুঁইদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জুঁইদণ্ডী গ্রামের বকশি মাঝির বাড়ির বজল হকের ১৩ বছরের মেয়ে তাসমিনা আকতার দেয়ালচাপায় মারা গেছে। রাত দুইটার সময় ঘরের দেয়ালচাপায় সে মারা যায়। ওই সময় পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। তাসমিনার বাবা বজল হক (৪৫) জানান, গত সপ্তাহে শঙ্খের ভাঙনে এলাকায় পানি প্রবেশ করলে ঘরের দেয়াল নরম হয়ে যায়। সেই দেয়ালধসে মেয়ের মৃত্যু হলো।