শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজলায় তোফাজ্জল হোসেন (৩) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল উপজেলার তীরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের মোস্তফা আলীর ছেলে।তোফাজ্জলের পরিবারের সদস্য ও এলাকার অনেকে জানান, সকালে সে বাড়িতে খেলাধুলার একপর্যায়ে পাশের একটি পুকুরে নেমে পড়ে।পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করে।এ সময় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়।কিন্তু হাসপাতালে নেওয়ার আগে পথেই তার মৃত্যু হয়।