শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামে পুকুরে ডুবে আকিব হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আকিব একই উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পারিবারিক সূত্র থেকে জানা যায়, আকিব তার মায়ের সঙ্গে ওই গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল সকালে বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করার সময় অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ডোমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।