শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে লিটু আনাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার মোতাবেল শেখের ছেলে। স্থানীয় লোকজন বলেন, গত শনিবার বিকেলে শিশুটি মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের এক ফাঁকে মায়ের অলক্ষ্যে সে পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।