শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তালুককররা গ্রামে আইভি রহমান নামে ১৯ মাস বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহত আইভি ওই গ্রামের স্বপন আলীর মেয়ে। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, আইভি পরিবারের সদস্যদের অসতর্কতার সুযোগে বাড়ির বাইরে বের হয় এবং একটি ডোবায় নেমে মারা যায়।