শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার লেলাং নয়াহাট এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ মাসুদ (২)। সে ওই এলাকার মোহাম্মদ মিজানের ছেলে। লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী বিষয়টি নিশ্চিত করেন।