শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে মো. জুনায়েদ (৫) নামের এক শিশু মারা গেছে। শিশুটির বাবা ইসমাইল হোসেন জানান, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। বেলা দেড়টার দিকে বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।