শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঊর্মি আক্তার (৭) নামের এক শিশু ঢোলভাঙ্গা নদীতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার আছাদনগর গ্রামের সৌদিপ্রবাসী এরশাদ মিয়ার মেয়ে। ঊর্মির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে সে কয়েকজন শিশুসহ নানার বাড়ির পাশে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে যায়। আধা ঘণ্টা পর তার লাশ নদীতে ভেসে উঠলে তা উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মলয় কুমার সাহা জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।