শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বাড়ির উঠানে খেলা করার কোনো এক সময় পুকুরে পড়ে যায় আকলিমা আকতার (৮)। পরে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তুলে আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকলিমা মো. ইসহাকের মেয়ে বলে জানা গেছে।