শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আতাদী মহল্লায় গতকাল শনিবার পানিতে ডুবে মো. সোহাগ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোহাগের বাড়ি যশোরে। সে ওই মহল্লার নূরল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল। জানা গেছে, দুপুরে সোহাগ আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।