শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জিহাদ ওই এলাকার হারুনুর রশিদের ছেলে। এলাকার অনেকে জানান, গতকাল উপজেলা সদরের হাসপাতালের পূর্ব পাশে একটি চাতালের বয়লারে জিহাদ ছাই আনতে যায়। ওই চাতালের একটি লোহার পাইপ আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। ছাই আনার সময় ওই পাইপে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা জিহাদকে মৃত ঘোষণা করেন।