শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনা এলাকায় গতকাল বুধবার সকাল ১০টায় বাড়ির পুকুরে পড়ে গিয়ে মো. লিমন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার রফিক আহমদের ছেলে। রফিক আহমদ বলেন, সকালে বাড়ির উঠানে খেলা করার সময় লিমন বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে যায়। আধা ঘণ্টা পর লিমনের মরদেহ পুকুরের এক কোণে ভেসে ওঠে। তাকে সেখান থেকে উদ্ধারের পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের সহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রশিদুন্নবী তার মৃত্যু নিশ্চিত করেন।