শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে নয় বছরের শিশু রোমান হোসেন। সে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের আনিছুল হকের ছেলে। এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় রোমান সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনেশ্বরী নদীর বরাতীরঘাটে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে নদী থেকে তার লাশ পাওয়া যায়। কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি