শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বালতিতে ডুবে শাহেনা আকতার (২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ জাদিমোরা এলাকার জাহাঙ্গীর আলমের কন্যা। পরিবার সূত্র জানায়, গতকাল বিকেলে বাড়িতে খেলাধুলার একপর্যায়ে শাহেনা পরিবারের অন্য সদস্যদের অজান্তে টয়লেটের পানিভর্তি বালতিতে ডুবে মারা যায়। বাড়ির লোকজন শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।