শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া শিশু পরিবারের (এতিমখানা) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. সজীব (৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে পরশুরাম উপজেলার চারিগ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। ছাগলনাইয়া শিশু পরিবারের সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শিশু পরিবার ভবনের দোতলার ছাদে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় সজীব পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে প্রথমে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। ফেনী অফিস