শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার দুপুর দুইটার দিকে পুকুরে ডুবে ফাইজুল ইসলাম নামে দেড় বছর বয়সের এক শিশু মারা গেছে। সে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার আবদুল জলিলের ছেলে। গতকাল দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে ফাইজুল পরিবারের অন্য সদস্যদের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে পুকুরে ভাসমান শিশু দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাইজুলকে মৃত ঘোষণা করেন।