শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ট্রাক্টরের লাঙলে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও শিশুটির পরিবারের সদস্যরা বলেন, গত রোববার উপজেলার পানপট্টি ইউনিয়নের কোকাইতাবক গ্রামের মান্নান হাওলাদার একটি ভাড়া করা ট্রাক্টর দিয়ে নিজের জমিতে হালচাষ করাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যায় মান্নানের ছেলে রাসেল (১২) খেতে গিয়ে ট্রাক্টর চালকের পেছনে উঠে বসে। রাত আটটার দিকে রাসেল ট্রাক্টরের ওপর থেকে নিচে পড়ে গেলে লাঙলে তার শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তক্ষরণ হতে থাকে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।