প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলার জালালপুর গ্রামে গতকাল শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে শিপন চন্দ্র অধিকারী নামের আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শিপন ওই গ্রামের পল্লি চিকিৎসক বিজন চন্দ্র অধিকারীর ছেলে। গ্রামবাসী সূত্র জানায়, শিপন বাড়ির লোকজনের দৃষ্টির অগোচরে সকালে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। শিপনকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এমতাবস্থায় বেলা ১১টার দিকে ওই পুকুরে শিপনের মরদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।