প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পাবই ক্ষিদিরপুর গ্রামে গত শনিবার পানিতে ডুবে সিয়াম মিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রনি মিয়ার ছেলে। সিয়ামের পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে সিয়াম আরও কয়েকজন শিশুর সঙ্গে নিজ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। সন্ধ্যায় ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে সিয়ামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।