প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জমিদারহাট এলাকায় গতকাল রোববার সকালে ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো. রাফি (৫) নামের একটি শিশু মারা গেছে। রাফি ওই এলাকার সৌদিপ্রবাসী আবদুর রহিমের ছেলে। রাফির নানা আবু ছায়েদ জানান, গতকাল সকালে বাড়ির পাশের একটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। রাফিকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান। ওই সময় খেলতে গিয়ে অসাবধানতাবশত রাফি ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।