প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পানিতে ডুবে রহমতউল্লাহ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা উপজেলার পুরাদিয়া মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রহমতউল্লাহ ওই গ্রামের কৃষক ওবায়দুর মিয়ার ছেলে। শিশুটির খালা লাভলী বেগম জানান, খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। দুপুরে তার লাশ ভেসে ওঠে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিন্নাহ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।