শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বানতিয়ার গ্রামে গত শনিবার খালে পড়ে সিফাত আলী (৫) নামের এক শিশু মারা গেছে। সে একই গ্রামের আবদুল জলিলের ছেলে। শনিবার সন্ধ্যায় সে বাড়ির পাশের খালের সাঁকো পার হচ্ছিল। এ সময় সে খালের মধ্যে পড়ে যায়। আধা ঘণ্টা পর লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ