প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলা সদরের মহালছড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গতকাল বুধবার দুপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ডলিপ্রু মারমা (৬) মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। পুলিশ জানায়, গতকাল দুপুরে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের করাতকল মোড়ে ব্যাটারিচালিত রিকশাটি শিশুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, চালককে আটকের চেষ্টা চলছে।