শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঝাউগড়া গ্রামে জিমি আক্তার (৫) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে গ্রামের জিয়াউল হকের মেয়ে। গত বুধবার রাত দুইটার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ওই পুকুর পাড়ে খেলার সময় জিমি বিকেলে পানিতে পড়ে যায়। ইউনিয়নের চেয়ারম্যান হিল্লোল সরকার বলেন, শেষ পর্যন্ত রাত দুইটার দিকে গ্রামের এসএসসি পরীক্ষার্থী এবাদত হোসেন পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করে। জামালপুর প্রতিনিধি|