প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভটভটির চাপায় তুহিন মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তুহিন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। সে আগানগর উত্তর পাড়ার হাসান মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আগানগর ইউনিয়নের আগানগর সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি ভটভটি তাকে চাপা দেয়। পরে তুহিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।