প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুরে গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন ভবনের জলাধারে পড়ে মার্জান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মার্জান একরামপুর এলাকার খোকন মোল্লার বাড়ির ভাড়াটিয়া হোসিয়ারিশ্রমিক মামুন মিয়ার ছেলে। সে সকালে একই এলাকায় নানা আলমাছ বয়াতির বাসায় বেড়াতে আসে। বিকেলে বাড়ির পাশের বিল্লাল হোসেনের নির্মাণাধীন ভবনের জলাধারে পড়ে সে মারা যায়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় আসাব উদ্দিন জানান, পানির হাউসটি (জলাধার) খোলা জায়গায় ও ঢাকনাবিহীন হওয়ায় শিশুটি পানিতে ডুবে মারা গেছে।