শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামে গত বুধবার বিকেলে মাথায় গাছ পড়ে আল ইমরান (৩) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। তার বাবার নাম ফয়ছল আহমদ। জানা গেছে, ফয়ছল তাঁর বাড়ির উঠানে ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি সুপারিগাছ কাটছিলেন। এ সময় তাঁর ছেলে আশপাশে ছোটাছুটি করছিল। একপর্যায়ে গাছের কাটা অংশ অসাবধানতাবশত ইমরানের ওপর গিয়ে পড়ে। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|