শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় গতকাল বৃহস্পতিবার আরাফাত (৩) নামের এক শিশু বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে। সে উপজেলার কামঠানা গ্রামের কৃষক হাদিয়ার শেখের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সকাল নয়টা থেকে আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে ওঠে। লোহাগড়া থানার ওসি মো. লুৎফর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে ঘটনাটি থানায় জানানো হয়নি। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|