প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার মাধাইগ্রাম বন্দর এলাকায় গতকাল রোববার পানিতে ডুবে হামিম হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই এলাকার সাইদ আলীর ছেলে। সিংড়া থানা সূত্রে জানা যায়, সকালে হামিম খেলতে খেলতে একপর্যায়ে সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খুঁজেও তাকে পায়নি। পরে পুকুরের পানিতে হামিমকে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।