প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাপের কামড়ে এক শিশু মারা গেছে। পশুরিয়া গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। মৃত রিমা আক্তার (৭) এলাকার আফজাল গাজীর মেয়ে। রিমা স্থানীয় পশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে রিমা বাড়ির বাগানে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপর সে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মনিরুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।