প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বামেরচরগ্রামে গতকাল সোমবার পানিতে ডুবে দোলা বেগম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রিপন মিয়ার মেয়ে। এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়ির উঠানে দু-তিনজন শিশুকে নিয়ে দোলা খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘণ্টা খানেক পরে ভাসমান অবস্থায় তাকে ওই পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দোলাকে মৃত ঘোষণা করেন।