শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় পানিতে ডুবে জুফিয়া খাতুন (২) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কুমারপুর গ্রামের আবুল কালামের মেয়ে। গতকাল সোমবার শিশু জুফিয়া বাড়ির পাশে হুলিখালী জলকপাটের (স্লুইসগেট) ওপর রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে শিশুটি রাস্তা থেকে গড়িয়ে নিচে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে অন্য শিশুদের সঙ্গে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি