শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচযন্ত্রের বৈদ্যুতিক তারে জড়িয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাড়িবন ভাঙ্গাপাড়া গ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের একদল শিশু বাড়ির পাশে সেচযন্ত্রের পানিতে খেলাধুলা করছিল। হঠাৎ বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে যায় কৃষক ইমদাদুল হকের ছেলে সাগর (৬)। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।