শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার শ্যালো ইঞ্জিনচালিত ধানমাড়াই মেশিনে পড়ে নাসির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নাসির সাধুরপাড়া ঠান্ডারবন গ্রামের ফিরোজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ওই উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঠান্ডারবন গ্রামের কৃষক ফিরোজ আলী নিজ শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন। এ সময় তাঁর ছেলে নাসির তা দেখতে গিয়ে মেশিনের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাধুরপাড়া ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জামালপুর প্রতিনিধি|