প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে অগ্নিদগ্ধ হয়ে সানজিদা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সানজিদা ওই গ্রামের নাছির উদ্দিনের মেয়ে। তার নানার বাড়িও একই গ্রামে। সানজিদা গত রোববার নানা তোফাজ্জলের বাড়িতে বেড়াতে যায়। নানাবাড়িতে গতকাল ভোর পাঁচটার দিকে বসতঘরে আগুন ধরে যায়। এ সময় অন্যরা ঘর থেকে বের হতে পারলেও সানজিদা ঘরে আটকা পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।