শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে নদীতে ডুবে মিথিলা হালদার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সিংড়া উপজেলার নিঙ্গুইন গ্রামের পাশে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত মিথিলা একই গ্রামের রতন হালদারের মেয়ে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, সকাল সাড়ে ১১টার দিকে ওই শিশু খেলাধুলার একপর্যায়ে নিখোঁজ হয়। অনেক খোঁজার পরেও তার সন্ধান মেলেনি। পরে বেলা দেড়টার দিকে পাশের আত্রাই নদীতে তার ভাসমান লাশ দেখে পরিবারের লোকজন উদ্ধার করেন।