প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গতকাল সোমবার পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো কানসাট-মিলিক বাজার এলাকার সোহেল রানার ছেলে রিয়াল হোসেন (৩) ও নাজিম উদ্দিনের ছেলে অনিক (আড়াই বছর)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে নদীর জলকপাট এলাকায় খেলার সময় নদীতে পড়ে যায় রিয়াল ও অনিক। পরে তাদের উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।