শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় মানসুরা বেগম (২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে মানসুরা বাড়ির আঙিনায় বসে খেলছিল। সবার অগোচরে সে পুকুরপাড়ে চলে যায় এবং পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবার নাম খলিল বয়াতি।