শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার চামরদানী ইউনিয়নের টেবিরকোনা গ্রামে গতকাল বজ্রপাতে ফুলফুটি আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কৃষক হেফজুল মিয়ার মেয়ে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন বেলা তিনটার দিকে ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় ফুলফুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। চামরদানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।