প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে ফাতেমা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফাতেমা উত্তর পৈকখালী গ্রামের কামাল খলিফার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ফাতেমা পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে শিশুটির মা খোঁজ করতে গিয়ে মেয়েকে পুকুরে ভাসতে দেখেন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।