প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী গ্রামে গতকাল বুধবার আরাইতা রানী দেব নামে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আরাইতা ওই গ্রামের শ্যামল দেব ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সেবিকা নমিতা রায়ের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মা-বাবা দুজনই তাঁদের কর্মস্থলে ছিলেন। বাড়িতে দাদি শিশু আরাইতার দেখাশোনা করেন। বাড়িতে ছোটাছুটির এক ফাঁকে সে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে।