শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে নদীতে ডুবে মারা গেছে কাব্য নামের আট বছরের এক শিশু। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া পারচর এলাকার কুমার নদে এ ঘটনা ঘটে। কাব্য ফরিদপুরের সহকারী জজ আদালতের (আলফাডাঙ্গা) পেশকার সাহাদত হোসেনের ছেলে। সে স্থানীয় আরাবিউস প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। কয়েকজন এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে কাব্য কয়েকজন বন্ধু নিয়ে বাড়ির পাশে কুমার নদে ঝাঁকা নিয়ে মাছ ধরতে যায়। হঠাৎ তার ঝাঁকাটি নদীতে পড়ে যায়। ঝাঁকাটি ওঠাতে গিয়ে কাব্য তলিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাচ্চর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল কবিরাজ। ফরিদপুর অফিস|